Post

এক তপ্ত হৃদয়-নির্যাস

আজ থেকে ঠিক এক বছর আগে যখন ঢাবি থেকে থেকে হেঁটে হেঁটে বাসায় আসতেছিলাম তখন আম্মুর ঘামে জড়নো কপাল দেখে মনে হয়েছিল আমি কি কিছু পারলাম আজকে করতে? মনে হয়েছিল কি হবে ঠিক এক বছর পর। এক বছর পর আমি সব জানতে পারব আমি কোথায় চান্স পেয়েছি। তখন মনে হইতেছিল এখনি টাইম ট্র্যাভেল করি। নিজেকে রাজা রৈবত মনে হচ্ছিল। যে এক গান শুনে সত্য থেকে দ্রাপর কালে চলে আসে কিন্তু গান শেষ হয় না। সব কিছু অনেক দ্রুত কাজ করছিল।

আজকে আমি সব জানি। দিংগুলা ভাল কাটতেছে। বুয়েট এর ফলাফল শোনার পর নিজেকে নারসিসাস ভাবতে ভালই লেগেছিল। তাই আজও আমি মোটিভেশন নেয়ার জন্য Youtube খুজি না। আমি আম্মুর দিকে তাকাই সব হয়ে যায়।

আমার মনে হয় আমরা সবাই এক একটা ম্যাগনেট যার ডোমেইনের দিক বিভিন্ন দিকে করা আসে। শুধু একটা ম্যাগনেটিক ফিল্ড লাগে তাহলে সব গুলা জোর করে ঘুরে এক দিকে চলে আসবে আর তুমিও একটা ম্যাগনেট এ পরিনত হবা। আমার জন্য সেই ফিল্ড আমার পরিবার।

(এক তপ্ত হৃদয়-নির্যাস)
Shamsuddin Piash

This post is licensed under CC BY 4.0 by the author.